আখাউড়ায় আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১১:৫৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ১২:০৮

আখাউড়া স্থলবন্দর ত্রিপুরাসহ ভারতের বেশিরভাগ এলাকায় লকডাউন ঘোষণা হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। মঙ্গলবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয়রা পণ্য না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এতে বাংলাদেশের ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।

ত্রিপুরা থেকে প্রকাশিত একাধিক দৈনিক পত্রিকা সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা দেন। ওই সময় অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ব্যবস্থা চালু থাকার কথা বলা হয়।

তবে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ভারতীয় ব্যবসায়ীরা আগে থেকে কিছুই জানায়নি। এতে করে আখাউড়া স্থলবন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরে এসে যায়। পণ্য পরিবহনের উদ্যোগ নেওয়া হলে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য নেবেন না বলে জানিয়ে দেন। ভারতীয় ব্যবসায়ীরা জানান, সোমবার অনেক দেরি করে বিষয়টি জেনেছেন বলে বাংলাদেশের ব্যবসায়ীদের অবগত করতে পারেননি।

শফিকুল ইসলাম আরও জানান, ‘এত পণ্য নিয়ে ট্রাক আটকে পড়ায় ব্যবসায়ীদের অনেক লোকসানের মুখে পড়তে হবে। তবে ওইসব পণ্যবাহী ট্রাক থেকে যেন কোনও ধরণের চার্জ না নেওয়া হয় সে বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’

এদিকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। তবে কূটনৈতিক ভিসাধারী যাত্রীদের যাতায়াত বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক রাখা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম