ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ১১:২৩আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৩৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত দুদিনে ঢাকা ছেড়েছেন ৩৬৪ জন মালয়েশিয়া ও ভুটানের নাগরিক। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে আজ ২৬ মার্চ থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তারা নিজ দেশে ফিরে গেছেন। এদের বেশিরভাগই দেশদুটির ঢাকাস্থ দূতাবাসের কর্মী ছিলেন। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন।  ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির  মোট ২২৫ জন নাগরিক ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের ২টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক । ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে  অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার দেশে নতুন করে কোনও করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর। সরকারি সংস্থাটির হিসেবে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৩৯ জন। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চারদিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অন্য সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত  টানা ১০ দিন দেশের অফিস আদালত বন্ধ থাকবে। এসময় জরুরি কাজ ছাড়া নাগরিকদের ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ গণপরিবহনের দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ গণপরিবহনের দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা