করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১১:২৬আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৪:২৪

এডিবি

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবিলার জন্য চিকিৎসাসামগ্রী কিনতে বাংলাদেশ সরকারকে তিন লাখ ডলার জরুরি অনুদান দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ মার্চ) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই অনুদান দিয়ে সুরক্ষার জন্য যন্ত্রপাতি, এন৯৫ মাস্ক, সুরক্ষা গগলস, অ্যাপ্রোন, থার্মোমিটার ও বায়োহ্যাজার্ড ব্যাগ সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদফতর এই তালিকা অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করেছে। এই ইক্যুইপমেন্ট করোনাভাইরাস মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ এ উপলক্ষে বলেন, ‘স্বাস্থ্য ও আর্থিক খাতে আরও বেশি সহায়তা দেওয়ার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি।’
উল্লেখ্য, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস মোকাবিলার জন্য গত ১৮ মার্চ এডিবি ৬৫০ কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করে।

/এসএসজেড/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের