করোনাভাইরাস মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে সরকারের জাতীয় প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ২৩:৩০আপডেট : ২৮ মার্চ ২০২০, ২৩:৩১

জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে করোনাভাইরাস মোকাবিলায় জাতিসংঘের সঙ্গে যৌথভাবে জাতীয় প্রস্তুতি ও সাড়া প্রদান পরিকল্পনা (কান্ট্রি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান) তৈরি করেছে সরকার। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে সরকারের সাড়া প্রদানে সহায়তা করতে জাতিসংঘের সংস্থা ও অংশীদারদের কার্যকরভাবে প্রস্তুত রাখাই এর উদ্দেশ্য। 
জাতিসংঘ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের পাশাপাশি পরিকল্পনার নথি প্রস্তুতের জন্য সহযোগিতা করেছে সরকারের সংশ্লিষ্ট দফতর, বেশকিছু সুশীল সমাজের অংশীদার ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান। নথিতে দেখানো হয়েছে, কার্যকরি ব্যবস্থা না নেওয়া হলে এই মহামারির কতটা বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেসবের সঙ্গে জাতিসংঘ পুরোপুরি একমত এবং তারা সহযোগিতা করতে প্রস্তুত। জীবাণুটি ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে তা অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে। তাই জাতিসংঘ সবাইকে এ দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী স্বাস্থ্যব্যবস্থা আরও জোরদার করা যাবে এবং ফলশ্রুতিতে সরকার এই মহামারি দমনে সক্ষম হবে।
জাতিসংঘ, সুশীল সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে সরকার দ্রুততার সঙ্গে বেশকিছু ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ও আইসোলেশন। এছাড়া করোনাভাইরাসের ঝুঁকির ব্যাপারে ব্যাপকভাবে অবহিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদ্যালয় ও জনসমাগম হয় এমন স্থানগুলো বন্ধ করে দেওয়া।


/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম