করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০২০, ০২:৪৮আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৩:২৫

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন তিনি। তিনি বলেন, ‘আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

যুক্তরাজ্যে আক্রান্তদের মধ্যে প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক-ও রয়েছেন। বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি স্কটল্যান্ডে সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

বরিস জনসনক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকেই এই প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই নিয়ে ব্যস্ত। আমি এই লড়াইয়ে আপনার সুদক্ষ নেতৃত্ব ও লকডাউনের মতো সাহসী পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে বৈশ্বিক যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাতে প্রথম থেকেই আমাদের সরকার সতর্ক ছিল। আমরা বিমানবন্দরেই সবার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করেছি। এছাড়া জানুয়ারি মাস থেকেই কোয়ারেন্টিন জোন তৈরির কাজ শুরু হয়ে যায়।

কোভিড-১৯ নামের এই ভাইরাস ঠেকাতে একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা হাসপাতাল সংস্কার ও প্রস্তুত করেছি। আমাদের স্বাস্থ্য কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করেছি।  

বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকাগুলো লকডাউন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ব পরিকল্পিত অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যেন জনসমাগম এড়ানো যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জরুরি সেবা সংস্থা ছাড়া সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ২৫ তারিখ থেকে ১০ দিনের সাধারণ ছুটি দিয়েছি। আমাদের দল ও সরকারের পক্ষ থেকে এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ চলছে। 

শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত ৪৮ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এছাড়া সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১১ জন। ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।  

ইএইচএস/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী