সারাদেশে মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে ৪ এপ্রিল পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৭:১৮আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৭:৫৮

বন্ধ শপিং মল (ছবি: সাজ্জাদ হোসেন) আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দোকান ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন কোনও বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন।

তিনি জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণি বিতান বা শপিং মলগুলোতে (বসুন্ধরা, যমুনা, নিউমার্কেট, চাঁদনীচক, মৌচাক, কর্ণফুলী টাইপের শপিং মল) কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চান না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান