করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবে রোবট!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ০৯:০৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৯:০৯

রোবট বাংলাদেশি একদল তরুণ প্রকৌশলী দাবি করেছেন, তাদের তৈরি রোবট করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের সহযোগিতা করতে সক্ষম।

বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের প্রভাষক মেহেদী হাসান তার একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে এই রোবট তৈরি করেছেন। যার প্রতিটির দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

মেহেদী হাসান বলেন, ‘আমাদের তৈরি করা রোবট চিকিৎসক এবং অন্যান্যদের দূরে রেখেই কোভিড-১৯ রোগী ও তাদের চিকিৎসায় ছয়টি জরুরি সেবা দিতে সক্ষম। একজন ডাক্তার, একটি কন্ট্রোল স্টেশনে থেকেই এই রোবটের সাহায্যে কোয়ারেন্টিন সেন্টার এবং হাসপাতাল থাকা বেশ কয়েকজন রোগীকে সেবা দিতে পারবেন।’

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় চীনের মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে এই রোবট। প্রাথমিকভাবে ইটালির চিকিৎসকরাও রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ভাইরাসে সংক্রামিত হওয়ার পরে তারা রোবটের জন্য পরামর্শ দিয়েছেন।

রোবটের কার্যক্রম দেখার জন্য তারা ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। এই লিংকে https://youtu.be/kyx688h-Jmo গেলে ‘সেবক’ নামের রোবটটির সেবাগুলো দেখা যাবে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন