চীনা পণ্যের ঋণপত্রের মেয়াদ একবছর করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২০, ১৫:২০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৬:৪৫

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং এদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিতে চীনের কাছে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। একইসঙ্গে চীনা পণ্যের ঋণপত্রের মেয়াদ একবছর করার জন্য দেশটির কাছে অনুরোধ জানান তিনি।  

মঙ্গলবার (৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে প্রায় ৪৫ মিনিট টেলিফোন আলোচনায় তিনি এই অনুরোধ করেন।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ রাসেল হাসপাতালের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাতে চীনের কাছে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। শেখ রাসেল হাসপাতালে শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে। এছাড়া, চীন থেকে ভেন্টিলেশন মেশিন আমদানির বিষয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

আলোচনায় মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের বিপরীতে খোলা ঋণপত্র (লেটার অফ ক্রেডিট) পরিশোধের জন্য এক বছরের সময় চেয়ে অনুরোধ করেন। এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী  ইতিবাচক মনোভাব পোষণ করেন এবং বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে মোমেন এ বিষয়ে চীনের সহযোগিতা চাইলে ওয়াং ই বলেন, ‘দ্রুত প্রত্যাবাসন হওয়া উচিত।’ এ বিষয়ে তাদের সহযোগিতা থাকবে বলেও তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম