সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেতনসহ সব সুবিধা বহাল রয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৯:১৮




সিঙ্গাপুরে কর্মরত শ্রমিক (ফাইল ছবি) ‘সার্কিটব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে, তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। এছাড়া সব শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান আজ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে এসব তথ্য জানান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে এক হাজার ৪৮১ জন করোনায় আক্রান্তের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরও বেশকিছু বাংলাদেশিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সিঙ্গাপুর। ফোনালাপে আরও জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত পাঁচ জনের মধ্যে চার জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ এক জনের অবস্থারও উন্নতি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে এক আন্তঃমন্ত্রণালয় সভায় করোনাভাইরাসের কারণে প্রবাসীদের দুর্দশা লাঘবে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে আমরা বাংলাদেশিদের ফেরত আনবো। ভারত থেকে আনা কঠিন হয়েছে, কারণ ১৪ এপ্রিল পর্যন্ত সেখানে লকডাউন রয়েছে। যেখানে সুযোগ হচ্ছে সেখান থেকে নিয়ে আসছি।’

/এসএসজেড/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম