বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৯:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৩২

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তবে তিনি (ওই অধ্যাপক) আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতোমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’

বিএসএমএমইউ হাসপাতাল লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে। আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করবো।’

উপাচার্য বড়ুয়া বলেন, ‘তার  সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত ২৪ মার্চ, তাতে করে ১৪ দিনের বেশি হয়ে গেছে।’

তবে এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

করোনা আক্রান্ত ওই অধ্যাপকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন , ‘আমি এখন  বাসায় আছি।’  এসময় এই প্রতিবেদকের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ