গণপরিবহনও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২০, ১৫:৪৪আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৭:০৪

বাস, ট্রেন ও লঞ্চ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে মিলিয়ে গণপরিবহন বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার (১১ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক