১০ টাকার চাল বিক্রি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ২০:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:২১

ওএমএসের চাল বিক্রি (ফাইল ছবি) দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‌‘ওএমএসের চাল দেওয়ার সময় লোকজন ভিড় করছেন। এতে সামাজিক দূরত্ব রক্ষা হচ্ছে না। তাই করোনাভাইরাসের প্রকোপ থেকে সাধারণ মানুষের জীবন বাঁচাতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

তবে খুব শিগগিরই ভিন্ন ব্যবস্থায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ওএমএসের চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপের কারণে নিম্ন আয়ের মানুষের রোজগারের পথ প্রায় বন্ধ। এ অবস্থায় তাদের সহায়তার জন্য সরকার ওএমএসের চালের দাম কমিয়ে ১০ টাকা কেজি দরে বিক্রি শুরু করে।

এদিকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে মজুত এবং সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির খবরে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রশাসনও এসব ঘটনায় জড়িতদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ বিতরণ ও ওএমএসের চাল বিক্রির অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন।

/এসএমএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম