ইমপালস হাসপাতালেও করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২০, ১৪:২৩ আপডেট : ০৮ মে ২০২০, ১৪:২৯

ইমপালস হাসপাতাল করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হবে রাজধানীর ইমপালস হাসপাতালে। প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য হাসপাতালটি ভাড়া করা হয়েছে। শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি ব্যবহার করবে পুলিশ।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহায়তায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থার প্রক্রিয়া সম্ভব হয়েছে।

গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। দ্রুতই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে।

 

 

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল