জনগণের চিকিৎসা পাওয়ার অধিকার লঙ্ঘিত হওয়ায় রিট করবে মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ২১:০৫ আপডেট : ১০ মে ২০২০, ২১:৫৫

জাতীয় মানবাধিকার কমিশন জনগণের চিকিৎসা পাওয়ার অধিকার লঙ্ঘিত হওয়ায় রিট করবে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার (১০ মে) কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় মানবাধিকার কমিশন অনলাইন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। উপস্থিত ছিলেন সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ; অবৈতনিক সদস্য ড. নমিতা হালদার, এনডিসি, জেসমিন আরা বেগম, মিজানুর রহমান খান, চিংকিউ রোয়াজা।
সভার শুরুতে করোনার সময়ে জনগণ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মর্মে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে আলোচনা করা হয়। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নির্দেশনা এবং বারবার কমিশনের সুপারিশ পাঠানো সত্ত্বেও কোনও কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় কমিশন রিট দায়ের করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া করোনাকালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহে কমিশনের বিভিন্ন পদক্ষেপ, ইউএনডিপির সহযোগিতায় হিউম্যান রাইটস প্রোগ্রামের প্রায় এক কোটি টাকায় দলিত ও অনগ্রসর, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীর মধ্যে মোট ৮ হাজার ৪০০টি পরিবার এবং ১ হাজার ৫৭০ জন ব্যক্তিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় ত্রাণ বিতরণ, ২০২০-২১ অর্থবছরের বরাদ্দকৃত বাজেট বিভাজন সম্পর্কে সভায় আলোচনা হয়।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
যে আপডেটের কারণে বিপাকে পড়ছেন আইফোন ব্যবহারকারীরা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, খরচ হবে প্রায় ১৬ হাজার কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ