নিয়মিত ফুসফুসের ব্যায়াম করার পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৫:৩৪ আপডেট : ১২ মে ২০২০, ১৬:১০

স্বাস্থ্য অধিদফতর করোনাভাইরাস আক্রান্তদের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া নিয়মিত ফুসফুসের ব্যায়াম করতে বলেছেন তারা। মঙ্গলবার (১২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে একথা বলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। আপনারা ফুসফুসের ব্যায়াম রীতিমত চালিয়ে যাবেন। কারণ, অনেক সময় কাশির সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। সেজন্য আমরা শ্বাসযন্ত্রের ব্যায়াম যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়ার মাধ্যমে ফুসফুসের ব্যায়াম করা যায়। কাজেই আপনারা এভাবে ব্যায়াম করে ফুসফুসকে অনেক বেশি সক্রিয় রাখবেন।’

তিনি আরও বলেন, বেশি করে পানি খাবেন। মৃদু গরম পানির পাশাপাশি আদা চা ও মসলা চা খাবেন। এছাড়া গরম পানি দিয়ে গারগেল করবেন।’

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ