ডিজিটাল পদ্ধতিতে পালিত হবে আন্তর্জাতিক জাদুঘর দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৩:৪১আপডেট : ১৭ মে ২০২০, ১৩:৪১

আন্তর্জাতিক জাদুঘর দিবস করোনা পরিস্থিতির কারণে আগামীকাল সোমবার (১৮ মে) ডিজিটাল পদ্ধতিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২০ উদযাপন করা হবে। এ উপলক্ষে জাতীয় জাদুঘর ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ডিজিটাল কর্মসূচির মধ্যে জাদুঘরের ওয়েবসাইটে (www.bangladeshmuseum.gov.bd) দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া একটি ই-ক্রোড়পত্রে থাকছে জন্মশতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। স্মারক হিসেবে জাতীয় জাদুঘরে সংগৃহীত জাতির পিতার স্মৃতি নিদর্শনের আলোকচিত্র। অন্য ই-ক্রোড়পত্রে থাকছে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও মহাপরিচালকের শুভেচ্ছা বাণী এবং জাদুঘরের মহাপরিচালকের লেখা জাদুঘর বিষয়ক প্রবন্ধ।

জাদুঘরসমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'International Council of Museums (ICOM)' দিবসটি পালন উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে 'Museum for Equality: Diversity and Inclusion' অর্থাৎ 'সাম্যের জন্য জাদুঘর: বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি'।

আগ্রহী নাগরিকরা ঘরে বসেই দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি (www.vt.bnm.org.bd) পরিদর্শন করে নিজেকে জাদুঘরের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিবছর দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যা‌লি, বিষয়ভিত্তিক সেমিনার এবং বিশেষ প্রদর্শনী আয়োজন করে থাকে।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী