ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৫:৩১ আপডেট : ১৮ মে ২০২০, ১৬:০৫

বাবলু কুমার সাহা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১৭ মে) সকালে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রবিবার অসুস্থ হয়ে পড়ায় মহাপরিচালক নমুনা পরীক্ষা করান। রাতে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আছেন, উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী, গাড়িচালক মিলিয়া খানম।

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিদিনের বাজার তদারকি, ট্রাকসেল তদারকিতে নিজে অংশ নিতেন বাবলু কুমার সাহা। অভিযানের পাশাপাশি মাঠে থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
বিশ্বকাপের পর মেসিবিহীন আর্জেন্টিনার চার গোলে জয়, কী বললেন কোচ
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
দুইবার মৃত্যুদণ্ডের ইনজেকশন দেওয়া হলো, তবু বেঁচে গেলেন টেনেসির নারী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও