সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৫:০৮ আপডেট : ১৯ মে ২০২০, ১৬:১৯

আইজিপি বেনজীর আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এক্ষেত্রে গুজবের বিরুদ্ধে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

ঈদুল ফিতর ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয় নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে মঙ্গলবার (১৯ মে) দুপুরে সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। যারা ফেরিঘাটে আটকে আছেন তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঈদে করোনার ঝুঁকি নিয়ে মৃত্যুদূত হয়ে কেউ বাড়ি যাবেন না। যে যেখানে আছেন সেখানেই থাকুন। শপিং করার সময়ও সতর্ক থাকবেন। মনে রাখবেন, যেন এটাই জীবনের শেষ শপিং না হয়।’

বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনায় মৃত্যু কোনও জুজুর ভয় নয়। এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট। তাই যে স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে, সেটা সবাই মেনে চলুন।’

/জেইউ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
ইউনিভার্সেল মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ শিশু মৃত্যুর অভিযোগ
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি