ঈদ উপলক্ষে সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ২০:৩৩আপডেট : ২৪ মে ২০২০, ১৯:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামীকাল সোমবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে আজ রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, ‘আগামীকাল (রবিবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সম্প্রচার করবে। 

প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসীর সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয় এবং বিভিন্ন নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 প্রসঙ্গত বাংলাদেশের আকাশে আজ শনিবার (২৩ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার বাংলাদেশে পালিত হবে ঈদুল ফিতর। শনিবার (২৩ মে) দেশের আকাশে চাঁদ না ওঠার খবর জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় এ কমিটির সভা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব নুরুল ইসলাম। সভা শেষে তিনি জানান, দেশের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সারাদেশে পবিত্র ঈদুল-ফিতর পালিত হবে।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের