শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ২৩:২৯ আপডেট : ২৪ মে ২০২০, ১১:৪৮

শেখ হাসিনা ও লোটে শেরিং ঈদুল ফিতর উপলক্ষে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (২৩ মে) ভুটানের প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘ভুটানের প্রধানমন্ত্রী আজ রাত ৮টার দিকে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের সরকার প্রধানের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয় বলে তিনি জানান।

ইহসানুল করিম বলেন, আলাপকালে ভুটানের প্রধানমন্ত্রী সুপার সাইক্লোন আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজ-খবর নেন এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানান। প্রধানমন্ত্রী টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান বলে তিনি উল্লেখ করেন। প্রেস সচিব আরও বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনাভাইরাস পরিস্থিতিও স্থান পায়।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর, ২০২৬)
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ইউসিবির
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিতে থাকা বিদ্যালয় চিহ্নিত করতে তথ্যব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়