লিবিয়ায় আহত ১১ জনের মধ্যে ৬ জন সম্পূর্ণ সুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৬:১৪আপডেট : ২৯ মে ২০২০, ১৬:৪০





পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হতভাগ্য ৩৮ বাংলাদেশি তিন মাস আগে লিবিয়া পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৯ মে) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আহত ১১ জনের মধ্যে ছয় জন এখন সম্পূর্ণ সুস্থ এবং বাকি পাঁচ জনের অবস্থা সঙ্গিন।’ এদের মধ্যে তিন জনের অপারেশন হয়েছে এবং বাকি দুই জনেরও অপারেশন হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা বেশ অসুবিধার মধ্যে আছেন।’
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আহতদের শরীরে বিভিন্ন জায়গায় বুলেট লেগেছে এবং সেগুলো বের করার চেষ্টা করা হচ্ছে।’
লিবিয়ায় বাংলাদেশ মিশন ত্রিপলি মেডিক্যাল সেন্টারে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘লিবিয়ার স্বাস্থ্য বিভাগ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আমাদের সহায়তা করছে।’
মৃতদেহগুলো মিজদাহ শহরে একটি হাসপাতালের মর্গে আছে এবং আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ করেছি তাদের একটা ব্যবস্থা করার জন্য বলে জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মিশন লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য ইতোমধ্যে জানিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দাবি করেছি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার এবং দোষী ব্যক্তিদের তথ্য আমাদের দেওয়ার জন্য।’
যে ছয় জন সুস্থ আছেন আমরা আজকে তাদের সঙ্গে কথা বলে নিহত বাংলাদেশিদের পরিচয় জানবো এবং তারা কোন পাচারকারীর মাধ্যমে গেছেন, সেটিও জানতে পারবো বলে জানান মন্ত্রী।
পাচারকারীরা এখনও সক্রিয় আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর আগে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির পরে ১৬ জন বেঁচে যাওয়া বাংলাদেশি আমাদের জানিয়েছিল বাংলাদেশের পাচারকারী কারা, কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিল, সেই তথ্য দিয়েছিল। আমরা কিছু গ্রেফতারও করেছিলাম।’
লিবিয়ার এ ঘটনায় যেসব বাংলাদেশি বেঁচে আছেন, তাদের বরাত দিয়ে মন্ত্রী বলেন, ‘এখানে মূল ঘটনাটা হচ্ছে— তারা ৮ থেকে ১০ হাজার ডলার খরচ করে গিয়েছিল। কিন্তু পাচারকারী দল আরও টাকা চাচ্ছিল এবং অত্যাচার করছিল। তারা টাকা দিতে চাননি। তাদের মধ্যে ঝগড়ার সময়ে একজন আফ্রিকান লোক তাদের প্রধান পাচারকারীকে মেরে ফেলে।’
ওই পাচারকারী মারা যাওয়ার পর তার পরিবার ও অন্যরা এলোপাতাড়ি গুলি চালায়। ফলে আমাদের ২৬ জন ভাই মারা যান বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘ঘটনাটি ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দূরে ঘটেছে। পাচারকারীরা ওই বাংলাদেশিদের ইতালি পাঠানোর জন্য সাগরে ভাসিয়ে দিতে চেয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘মিজদাহ শহরটি এক সপ্তাহ আগে ত্রিপোলি সরকার দখল করেছে। আগে এটি হাফতারপন্থীদের দখলে ছিল। সে কারণে এখন কার্যত সেখানে কোনও প্রশাসনিক দখল ব্যবস্থা নেই। সেখানে এখনও মিলিশিয়াদের রাজত্ব। ফলে অপরাধীদের ধরে এনে কখন শাস্তির ব্যবস্থা করা হবে সেটি আমরা জানি না।’
আব্দুল মোমেন বলেন, ‘তবে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গ্রেফতার ও শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।’

আরও পড়ুন:

বেনগাজী থেকে ত্রিপলি যাওয়ার পথে জিম্মি করা হয়েছিল হতভাগ্য বাংলাদেশিদের

নির্যাতন সইতে না পারে জিম্মিকারীকে হত্যা, পাল্টা হামলায় নিহত ২৬ বাংলাদেশি

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী