দুই ঘণ্টায় কাজ শেষ করলেই সরকারি চাকরিজীবীদের ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ২১:০৫আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫৫

জনপ্রশাসন মন্ত্রণালয় দিনে ২ ঘণ্টায় নিজের কাজ শেষ করতে পারলে বাসায় চলে যেতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে আসবেন। অফিসে আসার পর দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারলে বাসায় চলে যেতে পারবেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য জানান। তিনি জানান, কেউ যদি সকালে এসে দুই ঘণ্টার মধ্যে কাজ শেষ করেন তাহলে তাকে বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কাজ শেষ হওয়া মাত্র তিনি বাসায় চলে যেতে পারবেন।

নির্দেশনায় বলা হয়েছে, অফিসে অবস্থানকালে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। যারা অসুস্থ, বয়স্ক বা গর্ভবতী তারা অফিসে আসবেন না।

অতিরিক্ত সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে করোনায় আক্রান্ত না হন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই ন্যূনতম সংখ্যক কর্মকর্তা নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অফিসের প্রয়োজনীয় কাজ সম্পাদন করার জন্য বলা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিসে আসবেন না। বাকিরা বাসায় বসে ভার্চুয়াল অফিস করতে পারবেন। অর্থাৎ একসঙ্গে ৫০ শতাংশ কর্মকর্তা সবসময় কানেক্টেড থাকবেন। কোনও কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী