আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ: এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২০, ১৬:০০আপডেট : ১৮ জুন ২০২০, ১৮:৪৪

আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে সাড়ে ৭ শতাংশ: এডিবি করোনাভাইরাসের কারণে চলতি অর্থবছরে (২০১৯-২০) অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা আগামী অর্থবছরেই (২০২০-২১) কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াতে পারে চার দশমিক পাঁচ শতাংশে। মন্দা প্রভাব কাটিয়ে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সাত দশমিক পাঁচ শতাংশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশের অর্থনীতির ওপর তৈরি করা এক প্রতিবেদনে এই দাবি করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
যদিও সরকার বলছে চলতি অর্থবছরে জিডিপি পাঁচ দশমিক দুই শতাংশ অর্জন হতে পারে। এছাড়া আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট দশমিক দুই শতাংশ।
এডিবির এই পূর্বাভাস প্রতিবেদন বলছে, করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেরও চলতি অর্থবছরের শেষ তিন মাস অর্থনৈতিক কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী অর্থবছরের প্রথম ছয় মাসেই বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে সাত দশমিক পাঁচ শতাংশে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘চলতি অর্থবছরের প্রথম ৯ মাস বাংলাদেশের অর্থনীতির দারুণ সাফল্য ছিল। করোনার সংক্রমণ শুরু হলে তা কমে আসে এবং আগামী অর্থবছরে এই ক্ষতি কাটিয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘এডিবি বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে এবং করোনার কারণে তাৎক্ষণিক অর্থ-সামাজিক অবস্থা ধরে রাখতে ও স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে এক দশমিক চার মিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে।’

/জিএম/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম