সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৩:৫৩আপডেট : ২৮ জুন ২০২০, ১৫:৪৫

ওবায়দুল কাদের (ফাইল ছবি) করোনাকালে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে সমান চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনও বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার “ভিআইপি কালচার”-এ বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।’ তিনি রবিবার (২৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।’ বর্তমানে ৬৬টি ল্যাবে টেস্ট করোনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্য সংশ্লিষ্টদের জনস্বার্থে ল্যাব স্থাপনে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের করোনা রোগীদের প্রতি সবাইকে মানবিক হওয়ারও আবেদন জানান। তিনি বলেন, ‘করোনার এমন এক সংক্রমণ কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়। মা-বাবা কিংবা স্বামী-স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাওয়ার ঘটনা ঘটছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না।’ মন্ত্রী বলেন, ‘রোগীর মৃত্যুর তিন ঘণ্টা মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন-কাফন করতে পারেন আপনজনেরা। সবাই রোগীর প্রতি সদয় আচরণ করুন।’

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেওয়া হবে না।’ সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু স্বাস্থ্যখাতেই নয়, যেকোনও খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান।

/এমএইচবি/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান