সোমবার সংসদের মুলতবি বৈঠক, পাস হবে অর্থবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৮:১৬আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:২১

সোমবার সংসদের মুলতবি বৈঠক, পাস হবে অর্থবিল পাঁচ দিন বিরতির পর সোমবার (২৯ জুন) বসছে সংসদের মুলতবি বৈঠক। সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। এদিন বাজেটের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে অর্থবিল পাস হবে। মঙ্গলবার (৩০ জুন) পাস হবে নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেট। এটি কার্যকর হবে ১ জুলাই। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেওয়া হয়।

গত ১০ জুন শুরু হয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দুদিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়। গত ১৫ জুন সম্পূরক বাজেটের ওপর ঘন্টাখানেক আলোচনা করে ওই দিনই তা পাস হয়। এরপর ২৩ জুন পর্যন্ত মুলতবি করা হয় সংসদের বৈঠক। ২৩ জুন প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেটের ওপর আলোচনা হয়। ওইদিন আলোচনা হয় দুই ঘণ্টার মতো। সোমবার (২৯ জুন) দুই/তিন ঘণ্টা আলোচনা করে অর্থবিল পাস করা হবে। সোমবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন।

করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বমোট ৫/৬ ঘণ্টা আলোচনা চলতে পারে। এদিকে করোনা পরিস্থিতির কারণে সংসদের অধিবেশন পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত হচ্ছে।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের