খেটে খাওয়া মানুষের ফি দিয়ে করোনা পরীক্ষার সামর্থ্য নেই: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৫:০৯আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:৩৩

ওবায়দুল কাদের খেটে খাওয়া অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় নিয়ে করোনা পরীক্ষার ফি নিয়ে সিদ্ধান্ত দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘অসহায়, গরিব ও খেটে খাওয়া মানুষের করোনার লক্ষণ দেখা দিলে ফি দিয়ে পরীক্ষা করানোর সামর্থ্য নেই। এতে তারা পরীক্ষার বাইরে থেকে যাবে এবং সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়বে।’

বুধবার (১ জুলাই) সকালে সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) এক পরিপত্র জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, এখন থেকে বুথে গিয়ে নমুনা দিয়ে পরীক্ষা করানোর জন্য ২০০ টাকা ফি দিতে হবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্যও লাগবে ২০০ টাকা ফি। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিতে হবে ৫০০ টাকা ফি।

কোরবানির পশুরহাট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যেখানে সেখানে পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এছাড়া মহাসড়কের ওপর কিংবা পাশে হাট বসানো যাবে না। পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সরকার আরও কিছু এলাকায় সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি আপাত বিচ্ছিন্নতাকে সবার জন্য কল্যাণের উল্লেখ করে বলেন, ‘সাময়িক এ বিচ্ছিন্নতা দীর্ঘমেয়াদে প্রিয়জনদের সান্নিধ্য নিশ্চিত করার জন্যই।’

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের