পাঁচ মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৪:১৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৬:৩৩

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকার পাঁচ মন্ত্রণালয়ের সচিব পদে পরিবর্তন এনেছে। এই পাঁচ মন্ত্রণালয়ে নতুন পাঁচ কর্মকর্তাকে সচিব হিসেবে নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে একজনকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। মন্ত্রণালয়গুলো হচ্ছে—সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ ট্যারিফ কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (৫ জুলাই) জারি করা পৃথক তিনটি আদেশের একটিতে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি শাহাবুদ্দিন আহমেদকে সচিবের পদমর্যাদায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দ্বিতীয় আদেশে বলা হয়েছে, অতিরিক্ত সচিবের পদমর্যাদায় থাকা খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিনকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৃতীয় আদেশে জানা গেছে, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসনেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম