করোনা পরীক্ষার নামে যারা মানুষ ঠকাচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৩:৪৯আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৪:১৮

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।’

আজ বুধবার (৮ জুলাই) সকালে নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

আসন্ন ঈদে করোনা সংক্রমণ রোধে সবাইকে ‘সচেতনতার জনযোদ্ধা’ হিসেবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে তথ্য গোপন করে চলাফেরা করছেন। আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং লাখ লাখ প্রবাসীকে অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে।’

লক্ষণ দেখা দিলে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘তথ্য গোপনের সঙ্গে দেশের ইমেজ, লাখ লাখ প্রবাসীর ভাগ্য এবং ভবিষ্যৎও অনিশ্চয়তায় আবর্তিত হবে। এ সংকটে জাতির প্রয়োজনে দৃঢ় মনোবল নিয়ে  লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে।’

ওবায়দুল কাদের আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আজ আনুষ্ঠানিকভাবে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঘোষণা করেন।

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের