বন্যাদুর্গত এলাকায় দুর্গতদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৫:৫০আপডেট : ১০ জুলাই ২০২০, ১৫:৫০

বন্যাদুর্গত এলাকা বন্যাদুর্গত এলাকার সব স্কুল ও কলেজ অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে খুলে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে আস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় বন্যাদুর্গত এলাকার মাধ্যমিক ওউচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় প্রশাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা বলা হয়।

এছাড়া বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতির উন্নতির পর দ্রুত সময়ের মধ্যে তার তথ্য পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১১ জুলাই) থেকে দেশের ২৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম