করোনা সক্রিয় রোগীর তালিকায় এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২০, ১৫:১৭আপডেট : ১১ জুলাই ২০২০, ১৫:৫১

ওয়ার্ল্ডওমিটারের তথ্য করোনা সক্রিয় আছে এমন রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে ভারত, আর তৃতীয় অবস্থানে পাকিস্তান। ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। শনিবার (১১ জুলাই) বাংলাদেশের তথ্য হালনাগাদ করার পর এই চিত্র দেখা যায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, করোনায় মোট সুস্থ এবং মৃত্যুর সংখ্যা যোগ করে তা মোট শনাক্ত থেকে বাদ দিলে সক্রিয় রোগীর সংখ্যা পাওয়া যায়। সেই হিসাবে ভারত প্রথম অবস্থানে আছে। সেখানে এখন পর্যন্ত করোনা সক্রিয় রোগী ২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯০ জন। আর পাকিস্তানে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ৯৪ জন।

বৈশ্বিক হিসাবে করোনা সক্রিয় রোগীর সংখ্যায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় ভারত, চতুর্থ রাশিয়া, পঞ্চম দক্ষিণ আফ্রিকা, ষষ্ঠ পেরু, সপ্তম বাংলাদেশ, অষ্টম পাকিস্তান, নবম মেক্সিকো এবং দশম কলম্বিয়া।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত এক লাখ ৮১ হাজার ১২৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৩০৫ জন মৃত্যুবরণ করেছেন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন। এই হিসাবে আমাদের দেশে করোনা সক্রিয় রোগী ৯০ হাজার ৭৯০ জন।

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম