স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: নতুন ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১১:০৮আপডেট : ২৫ জুলাই ২০২০, ১১:০৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নতুন ডিজি স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম। শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমরা যদি  সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

নতুন মহাপরিচালক হিসেবে সামনে কী চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন,  ‘স্বাস্থ্যে এখন যে অবস্থা এই মহামারির ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি তা যেন দূর করার চেষ্টা করবো। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চানত তিনি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান নতুন এই মহাপরিচালক।

তিনি বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।’

প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। এর আগে ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন বিকালে অধ্যাপক খুরশীদ আলমের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

 

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম