কোভিড-১৯ বিষয়ক কমিটির তদারকিতে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৫:২২ আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৫:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন কমিটি গঠনের পর এবারে টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে ও আক্রান্ত রোগীরদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা বিভাগ এ পর্যন্ত জারিকৃত পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে, তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্ববায়ক করে ৯ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( প্রশাসন), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( প্রশাসন), অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( প্রশাসন, অর্থবিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( প্রশাসন, জননিরাপত্তা বিভাগ), স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব (জনস্বাস্থ্য-১)।

কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি তদারিক করবে, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত অভিযোগ ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে, বিভিন্ন কমিটির সিদ্ধান্তের সমন্বয় করবে, যেসব হাসপাতাল ও ল্যাবে কোভিড পরীক্ষা হয়, তাদের লাইসেন্স পরীক্ষা করবে এবং সরকার নির্ধারিত ফি যথাযথভাবে আদায় করা হচ্ছে কিনা সেটাও মনিটর করবে, যেসব হাসপাতাল ও ল্যাবে কোভিড পরীক্ষা হয় সেখানে পর্যাপ্ত জনবল ও পরীক্ষার যথাযথ সুবিধা রয়েছে কিনা সেটা যাচাই করবে এবং এসব বিষয় কমিটি দু’মাসে কমপক্ষে একবার সভা করবে।

 

 

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মাগুরায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন-ইসরায়েল সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
এনসিপির ১৯৫ সদস্যের নতুন কমিটি, বদলে গেলো পদ-পদবি
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান