বঙ্গবন্ধু পরিবারের মানবিকতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২০:৫৩আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:১৯

শেখ রেহানা ও শেখ হাসিনা (ফাইল ছবি) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে সাড়ে চার শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে ঈদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানা খবরটি নজরে আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তৎক্ষণাৎ আমলে নিয়ে তাদের উপহার পাঠান। প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারের জন্য একটি লুঙ্গি ও একটি শাড়ি বরাদ্দের জন্য আজ ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন।

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে বৃহত্তর আমতৈল গ্রাম নামে পরিচিত এই গ্রামে প্রতিবন্ধিত্বের হার সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি।

উপহার পাঠানো ছাড়াও প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিশুদের সুস্থতা এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হলো—

১. গ্রামের সব প্রতিবন্ধী ব্যক্তির সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে বিশেষ প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে।

২. সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা।

৩. নিজ বাসস্থানসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

৪. খাদ্যের সব পুষ্টিমান নিশ্চিত করতে ভিটামিন সাপ্লিমেন্টারি ওষুধ সরবরাহ এবং সুপেয় পানির সুব্যবস্থা করা।

৫. গ্রামে প্রয়োজনীয় মাটি ভরাট, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম চালু এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।

৬. প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা মোতাবেক বহুমাত্রিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করে বিশেষ স্কুল স্থাপন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা।

৭. চাহিদামাফিক প্রয়োজনীয় সহায়ক উপকরণ, যেমন- হুইলচেয়ার, ট্রাইসাইকেল, হেয়ারিং ডিভাইস ও দৃষ্টি সহায়ক উপকরণ সরবরাহ করতে হবে।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথাও ঝরবে বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ
আজকের আবহাওয়া: কোথাও ঝরবে বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন