নির্ধারিত সময়ে হচ্ছে না সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ১১:৪৩আপডেট : ৩০ জুলাই ২০২০, ১১:৫১

নির্বাচন কমিশন সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।  চলমান করোনা সংকটকে ‘দৈব দুর্বিপাক’ দেখিয়ে নির্ধারিত সময়ে নির্বাচনটি অনুষ্ঠান সম্ভব হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ২৭ জুলাই ইসির সিনিয়র সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সিরাজগঞ্জ-১ আসনটি ১৩ জুন ২০২০ শূন্য হওয়ায় সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪) অনুযায়ী ওই শূন্য আসনে  ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪)-এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে ওই শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায় সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময়সূচি পরে যথাসময়ে ঘোষণা করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা যাওয়ায় সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের