সংশোধিত এডিপি বাস্তবায়নের শীর্ষে সেতু বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ১৮:০৩আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৮:১৩

সেতু বিভাগ মোট বরাদ্দের ৯৯ দশমিক ৬০ শতাংশ ব্যয় করে সংশোধিত এডিপি বাস্তবায়নের শীর্ষে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। বরাদ্দের ৯৯ দশমিক ১৭ শতাংশ অর্থ খরচ করে শিল্প মন্ত্রণালয় দ্বিতীয় অবস্থানে এবং মোট বরাদ্দের ৯৮ দশমিক ৪১ শতাংশ ব্যয় করে প্রতিরক্ষা মন্ত্রণালয় তৃতীয় অবস্থানে রয়েছে। 

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি)   বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যা আইএমইডি'র ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। 

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়,  জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ সময়ে সংশোধিত এডিপি বরাদ্দে মোট ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক ব্যয় বিবরণী অনুযায়ী সেতু বিভাগ প্রথম, শিল্প মন্ত্রণালয় দ্বিতীয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তৃতীয় স্থানে রয়েছে। 

উল্লেখ্য, বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন অগ্রগতির জাতীয় গড় দাড়িয়েছে ৮০ দশমিক ৪৫ শতাংশ।

/এসআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম