জন্মাষ্টমী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলছে পূজা-অর্চনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১৫:৫৬আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৬:০৬

রামকৃষ্ণ মঠ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মালম্বীরা। শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে মন্দিরে মন্দিরে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকেই চলছে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা। পূজা অর্চনার পাশাপাশি প্রতিবছর শোভাযাত্রা হয়ে থাকলেও করোনা সংক্রমণ রোধে এবার সেটি হচ্ছে না।

রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাতমানন্দজী মহারাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমপক্ষে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। তারপর থেকে তার বাণী, আদর্শ, ভাব সনাতন ধর্মে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এই পাঁচ হাজার বছর ধরেই তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ অবতার বলে নন্দিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা দুর্যোগে আজকে পরিস্থিতি ভয়ঙ্কর। আমার মনে হয় না, স্মরণকালে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে। এতে সারাবিশ্ব এফেক্টেড হয়ে গিয়েছে। এজন্য সবার প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে। সবার ভাবের প্রতি, মতের প্রতি, সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘ঢাকার এই মঠ সব থেকে প্রাচীন। এখানে সকাল থেকে পূজা পাঠের মাধ্যমে উদযাপন করছি। সারা দেশেই পালিত হচ্ছে। রামকৃষ্ণ মঠে রাত ৯টায় কৃষ্ণ পূজার মাধ্যমে জন্মাষ্টমী শেষ হবে।’

সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ করে ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আসেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে সনাতন সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। কৃষ্ণের প্রেমিকরূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা।

ছবি: হাসনাত নাঈম

আরও খবর: সীমিত আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী

/এইচএন/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে