ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৫:০৫আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৫:০৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর’ নামে একটি অধিদফতর গঠন করেছে। ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪’ এর ধারা-২০ এর উপধারা-১-এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই অধিদফতর গঠন করেছে। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অধিদফতরের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। অধিদফতর এই আইনের অধীন ডিএনএ ল্যাবরেটরি, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও পরিবীক্ষণসহ বিধি দিয়ে নির্ধারিত অন্যান্য কাজ করবে।

উল্লেখ্য, কোনও ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ ও এর বিশ্লেষণ প্রক্রিয়া ও পদ্ধতি নির্ধারণ, ডিএনএ নমুনা ও প্রোফাইলের ব্যবহার নিয়ন্ত্রণ, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে ২০১৪ সালে ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন করে সরকার।

এই আইনের ধারা-২০ এর উপধারা-১-এ বলা হয়েছে, আইনের উদ্দেশ্যে পূরণে সরকার ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতর’ নামে একটি অধিদফতর স্থাপন করবে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
সর্বাধিক পঠিত
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
পেট্রোল ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!
গ্রীষ্মে ২৪ ঘণ্টা দিন, শীতে অন্তহীন রাত!