মানুষের সেবা করলেই বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে: ইমরান আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ১৭:০২ আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৭:০৪

মানুষের সেবা করলেই বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে: ইমরান আহমদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য সারা জীবন ত্যাগ করে গেছেন। শুধু নিজের নিরাপত্তার জন্য কিছু করেননি। দেশের মানুষের সেবা করলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। যে জাতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে জাতি উন্নতি করতে পারে না।'

শনিবার (১৫ আগস্ট) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো ও তার স্মৃতি ধরে রাখার জন্য এই ম্যুরাল স্থাপন করা হয়েছে উল্লেখ করেন তিনি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় মন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে শাহাদত বরণকারী সবার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান শামছুন নাহার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন এবং মন্ত্রণালয় ও দফতর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা।

 

 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’