গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২০, ১৮:০০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৫০

ডা. আবদুল জব্বার শিকদার প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. আবদুল জব্বার শিকদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। গত ১৬ আগস্ট এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রজ্ঞাপন আব্দুল জব্বার সিকদারের হাতে তুলে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
এর আগে গত ১৯ জুলাই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা জব্বার শিকদারকে রাষ্ট্রপতি বিসিএস নিয়োগবিধি ১৯৮১-এর ৮নং শর্ত মোতাবেক ফিডার পদে চাকরির অভিজ্ঞতা প্রমার্জন করায় গত ১৬ আগস্ট গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে সম্মান দিতে জানেন। এটি একটি উদাহরণ।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব সুবোল বোস মনি ও শ্যামল চন্দ্র কর্মকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী 
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
১০ কেজি ওজন কমাতে ডায়েটিশিয়ানের ৮ সহজ কৌশল
সর্বাধিক পঠিত
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন