এবারও বছরের প্রথম দিনেই শিশুরা নতুন বই পাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৮:৩০আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৯:৪০

বই উৎসব বিগত বছরগুলোর মতো এবারও বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৬ আগস্ট) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, সরবরাহের দরপ্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ৬৮ কোটি ১ লাখ ৫ হাজার ৮৫৩ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণের জন্য ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি ও দাখিল স্তরের ৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৭৬৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করলে ৭৫টি লটে ৮২টি প্রতিষ্ঠানের ৮২৭টি দরপত্র জমা পড়ে এবং ৮২৪টি দরপত্র রেসপনসিভ হয়। দরপত্র মূল্যায়নের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সিসিজিপি’র অনুমোদনের জন্য নিম্নোক্ত দুটি প্রস্তাব করা হয়েছে।
সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য আহ্বানকৃত ২১০টি লটে দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ জন্য খরচ হবে ২০৫ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা।
প্রস্তাবনা:
বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড বই) স্তরের ১২,২০,৭৪,৩৮০টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করলে ২১০টি লটে ২১৩৫টি দরপত্র জমা পড়ে এবং ২০৪৭টি দরপত্র রেসপনসিভ হয়। দরপত্র মূল্যায়নের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সিসিজিপি’র অনুমোদনের জন্য নিম্নোক্ত দুটি প্রস্তাব করা হয়েছে:
সভায় ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ভার্সন), স্তরের বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক মুদ্রণের নিমিত্ত ১২ হাজার মেট্রিক টন মুদ্রণ কাগজ এবং ১ হাজার ৩০০ মেট্রিক টন আর্ট কার্ড ক্রয়ের দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য খরচ হবে ৯০ কোটি ৩ লাখ ৪৮ হাজার ৭৫৮ টাকা।
সভায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজ তদারকির জন্য কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের চুক্তিমূল্য অনুমোদন হয়েছে। প্রকল্পের মূল্য ধরা হয়েছে ৩৪৮ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম