নবম অধিবেশনেও সংসদে প্রবেশ করতে পারছেন না গণমাধ্যমকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ০১:১৪আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:১৫

সংসদ অধিবেশন করোনা সংক্রমণ কালের বিগত দুটি অধিবেশনের মckf আসন্ন নবম অধিবেশনেও সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন না সাংবাদিকরা। ফলে সংসদ টেলিভিশন, ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন যাবত জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন। কিন্তু করোনা মহামারির এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মতো আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।
এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করার অনুরোধ করছি। বাজেট অধিবেশনের আগেও এপ্রিল মাসে এক দিনের জন্য যে অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেখানেও সাংবাদিকদের সংসদ ভবনে গিয়ে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয়নি।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না