বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৮

জাতীয় সংসদ ভবন (ছবি: সাজ্জাদ হোসেন)

কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে জাতির পিতার নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল-২০২০' পাস হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বিলটি গত বাজেট অধিবেশন চলাকালে ২৯ জুন সংসদে উত্থাপন করা হলে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল- ২০২০’ এর ৫৫টি ধারা রয়েছে। এর চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ নিয়ে আইনে উল্লেখ রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী