নিয়ম মেনে স্থাপনা নির্মাণ করতে বললেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণ যাওয়া বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণের কোনও অনুমতি ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি।  নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।’ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মসজিদ নির্মাণ হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল। ওই গ্যাসের লাইনের ওপর মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের কোনও অনুমোদন ছিল না। জায়গাটাও কমিটির ছিল না। এভাবে অনুমোদন না নিয়ে করার ফলে এই দুর্ঘটনাটা ঘটে গেলো। কতগুলো জীবন ঝরে গেলো। ভবিষ্যতে কেউ যদি কোনও স্থাপনা করেন, অন্তত নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আমাদের পড়তে না হয়।’

আরও পড়ুন-

মসজিদে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২৯

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন সাময়িক বরখাস্ত 

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: গণশুনানি শুরু

মসজিদে বিস্ফোরণ: তিতাসের লাইনে মিলেছে লিকেজ

গ্যাস পাইপলাইনে ৬টি ছিদ্র, মসজিদ কমিটির ওপর দায় চাপালো তিতাসের তদন্ত কমিটি

 

 

/ইএইচএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম