বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৮

বিজিবি-বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলন না হওয়ার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিএসএফ প্রতিনিধি দলের নিজস্ব এয়ার ক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের এয়ার ক্রাফটের কারিগরি সমস্যার কারণে প্রতিনিধি দলটি ১৩ সেপ্টেম্বর (রবিবার) ঢাকায় আসতে পারছে না। এজন্য পূর্বনির্ধারিত সময়সূচি (১৩ থেকে ১৮ সেপ্টেম্বর) অনুযায়ী রবিবার থেকে মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।’

পরিবর্তিত সময়সূচিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে।

/জেইউ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন