করোনাতে কোন বয়সে কত জন মারা গেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১

করোনাতে কোন বয়সে কত জন মারা গেলেন গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন চার হাজার ৭৫৯ জন। সবচেয়ে বেশি মারা গেছেন ষাটোর্ধ্ব মানুষরা। মোট চার হাজার ৭৫৯ জনের মধ্যে দুই হাজার ৩৮৫ জন ষাটোর্ধ্ব মানুষ মারা গেছেন। সোমবার ( ১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত হওয়ার খবর দেয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্যও জানায় প্রতিষ্ঠানটি। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ৩০ জুন। সেদিন ৬৪ জনের মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স বিবেচনায় মারা গেছেন– শূন্য থেকে ১০ বছরের মধ্যে ২১ জন, শতকরা হিসাবে শূন্য দশমিক ৪৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪১ জন, শূন্য দশমিক ৮৬ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৯ জন, ২ দশমিক ২৯ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৮৪ জন, ৫ দশমিক ৯৭ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬২০ জন, ১৩ দশমিক ০৩ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ২৯৯ জন, ২৭ দশমিক ৩০ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী দুই হাজার ৩৮৫ জন, যা মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি, ৫০ দশমিক ১২ শতাংশ।

অপরদিকে, বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, করোনাতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৩১২ জন, ৪৮ দশমিক ৫৮ শতাংশ; চট্টগাম বিভাগে এক হাজার পাঁচ জন, ২১ দশমিক ১২ শতাংশ; রাজশাহী বিভাগে ৩২১ জন, ছয় দশমিক ৭৫ শতাংশ; খুলনা বিভাগে ৪০১ জন, ৮ দশমিক ৪৩ শতাংশ; বরিশাল বিভাগে ১৮০ জন, ৩ দশমিক ৭৮ শতাংশ, সিলেট বিভাগে ২১২ জন, ৪ দশমিক ৪৫ শতাংশ; রংপুর বিভাগে ২২৬ জন, ৪ দশমিক ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ১০২ জন, ২ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম