‘দেশে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি চেয়েছে আরও কয়েকটি কোম্পানি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১১

করোনা ভ্যাকসিন চীনের সিনোভ্যাকের পর আরও কয়েকটি কোম্পানি বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, তারা পাইপলাইনে আছে। তবে এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী করোনা হাসপাতাল এবং বসুন্ধরা করোনা আইসোলেশন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
যেকোনও দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার করলে তা কেনার জন্য সরকার অর্থ বরাদ্দ রেখেছে জানিয়ে আব্দুল মান্নান বলেন, ভ্যাকসিন আবিষ্কারের পর সবাই ফ্রি দেবে না, তাই বাংলাদেশ যেন কিনতে পারে সেজন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছে সরকার। চীনকে ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে, আরও কয়েকটি কোম্পানি পাইপলাইনে আছে। তারা অনুমতি চাচ্ছে।
তবে কোন কোন কোম্পানি অনুমতি চেয়েছে তাদের নাম নাম উল্লেখ করেননি তিনি।
একইসঙ্গে বসুন্ধরা আইসোলেশন সেন্টারে প্রায় আড়াই হাজার শয্যার মধ্যে বর্তমানে ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, ১৪০ জন চিকিৎসক, নার্স এখানে কর্মরত আছেন। বাকি শয্যা ফাঁকা। হাসপাতালগুলোর কী অবস্থা দেখার জন্যই পরিদর্শনে গিয়েছেন জানিয়ে তিনি বলেন, একইসঙ্গে এসব হাসপাতালে যেসব অব্যবহৃত সরঞ্জাম রয়েছে সেগুলো অন্য হাসপাতালে কীভাবে কাজে লাগানো যায় তা ভেবে দেখা হবে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ