পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ৯ উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮

পেঁযাজ সরকার পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে নয়টি উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে ইতোমধ্যে যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো হচ্ছে:
১. মন্ত্রিপরিষদ সচিব, দেশের আট বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলা প্রশাসকের নিকট বাজার মনিটরিং জোরদারকরণের জন্য চিঠি পাঠানো হয়েছে।
২. ফরিদপুর, পাবনা, রাজবাড়ী ও নাটোর—এই তিন জেলার জেলা প্রশাসকদের পেঁয়াজের উৎপাদন, মজুত, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের জন্য বাণিজ্য সচিব ডিও লেটার দিয়েছেন।
৩. পেঁয়াজের বিষয়ে দ্রুত সংগনিরোধ সনদ ইস্যু করার জন্য কষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
৪. পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের এলসি খোলাসহ সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি পাঠানো হয়েছে।
৫. পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি করা পেঁয়াজ স্থলবন্দর থেকে দ্রুততম সময়ের মধ্যে ছাড় করতে এবং আমদানিকারকদের সহযোগিতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
৬. পেঁয়াজের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আপাতত প্রত্যাহারের জন্য এনবিআর চেয়ারম্যানেরে কাছে চিঠি পাঠানো হয়েছে।
৭. পেয়াজের বাজার সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানি করা পেঁয়াজ বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর থেকে দ্রুততম সময়ে ছাড় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থলবন্দর চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
৮. পেঁয়াজের উৎপাদন, মজুত ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত তথ্য জোগাড় করতে বাণিজ্য মন্ত্রণালয়ের তিন জন যুগ্ম-সচিবকে পাবনা, নাটোর, রাজবাড়ী ও ফরিদপুরে পাঠানো হয়েছে।
৯. স্থল ও নদীবন্দরে পেঁয়াজের আমদানি পরিস্থিতি, কন্টেইনার জট ও কৃত্রিম সংকট আছে কিনা তা দেখে রিপোর্ট দেওয়ার জন্য স্ব-স্ব কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা