অ্যাটর্নি জেনারেলকে আইসিইউতে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০২

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের চেম্বারের জুনিয়র আইনজীবী মাসুদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার ভোরবেলা স্যারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে আগের তুলনায় স্যারের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।’  অ্যাটর্নি জেনারেলের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

এর আগে গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন। 
এদিকে, বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় গত ৩  সেপ্টেম্বর বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম মুনির।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম