বাবাকে হারিয়ে খাদিজার বিলাপ

‘আব্বা, তুমি কিয়ারে আইছিলা আব্বা’

আমিনুল ইসলাম বাবু
১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০২ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

‘আব্বা, তুমি কিয়ারে আইছিলা আব্বা’ ‘আব্বা, তুমি কিয়ারে আইছিলা আব্বা’—বাবা হারানোর শোকে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন খাদিজা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফরিদ মিয়া ভর্তি ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) মারা যান তিনি। লাশ নিতে হাসপাতালে আসা খাদিজার কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে।
মৃত ফরিদ পেশায় দিনমজুর ছিলেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আসিয়ান ডাংগড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে তিনি। মৃতের স্ত্রী রিনা বেগম জানিয়েছেন, ফরিদ ঘটনার আগের দিন নারায়ণগঞ্জের তল্লায় মেয়ে খাদিজার বাসায় বেড়াতে গিয়েছিলেন। পরদিন শুক্রবার এশার নামাজে গিয়েছিলেন। সেখানে দগ্ধ হন তিনি। দুই মেয়ে দুই ছেলের জনক ছিলেন ফরিদ মিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই দিনে প্রায় আট ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়। ভোর সাড়ে পাঁচটায় মারা যান আব্দুল আজিজ। দুপুর দুটার দিকে ফরিদ। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। ভর্তি রয়েছেন আরও তিনজন। দুজনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

অপরদিকে, সকালেই আব্দুল আজিজের স্বজনেরা মরদেহ বুঝে নিয়ে যান। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি পেশায় ছিলেন লন্ড্রি দোকানি। ফতুল্লার পশ্চিম তল্লার মনু মিয়ার ছেলে আজিজ। তার ছেলে আবু সাঈদ (১৬) ও মেয়ে সামিয়া (১০)। দুজনই মাদ্রাসার শিক্ষার্থী।

হাসপাতালে বর্তমানে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন আমজাদ হোসেন, শাহাদাত হোসেন সিফাত ও মো কেনান।

আমজাদ হোসেন (৩৯) একটি গার্মেন্টসের গাড়িচালক। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আইসিইউর ১৯ নম্বর বেডে চিকিৎসাধীন। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জে। বর্তমানে পশ্চিম তল্লা এলাকায় থাকেন। রায়সা (৫) নামে এক কন্যা সন্তানের জন তিনি। স্ত্রীর নাম মৌটুসী আক্তার।

শাহাদাত হোসেন সিফাত স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি চেষ্টা করছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।  তার বাবা সপন শেখ ডেকারেটরের কাজ করেন। মো. কেনান (২৪) গার্মেন্টস কর্মী। তার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।পটুয়াখালী জেলার বাহেরচড় উপজেলার চুন্নু মিয়ার ছেলে তিনি।  পার্থ শঙ্কর পাল বলেন, ভর্তি তিনজনের মধ্যে কারেও অবস্থাই আশঙ্কামুক্ত বলা যাবে না।

 

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদানের কথা স্মরণ করে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
ভোররাতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
৩১ সার ডিলারের ২৮ জন বিএনপির, আছেন ১০ নেতার স্ত্রীও
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক