হেলিকপ্টার থেকে বীজ ছিটানো শুরু করেছে বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৪

হেলিকপ্টার থেকে বীজ ছিটানো শুরু করেছে বিমান বাহিনী উপকূলীয় এবং পার্বত্য এলাকায় বনায়নের উদ্দেশে হেলিকপ্টারে বীজ ছিটানোর কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, স্বাধীনতার পর থেকেই দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশের যেকোনও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিমান বাহিনী। তারই ধারাবাহিকতায় বিমান বাহিনী বন অধিদফতরের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দেশের উপকূলীয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম এলাকায় বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এই বনায়ন কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় অঞ্চলে রবিবার (২০ সেপ্টেম্বর) বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে সিডবল নিক্ষেপের মাধ্যমে দুর্গম এলাকায় বীজ ছিটানো হয়। সোমবারও (২১ সেপ্টেম্বর) এই বীজ ছিটানো হবে।
দেশে এই প্রথম হেলিকপ্টারযোগে আকাশ থেকে সিডবল নিক্ষেপের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বীজ ছিটানো হয়। উল্লেখ্য, বনায়নের জন্য নির্বাচিত স্থানগুলো দুর্গম ও সড়কপথে যাতায়াতের অনুপযোগী হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে এসব এলাকায় বীজ ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হয়।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি